হালনাগাদ: ৬ অক্টোবর ২০২৬
গোপনীয়তা নীতি
প্রাঙ্গণ (Easy Campus) স্কুল, কলেজ ও মাদ্রাসার ওয়েবসাইট তৈরির সেবা। এই নীতিতে বলা আছে প্রাঙ্গণ অ্যাপ ও prangon.dcampusbd.com কোন তথ্য রাখে, কেন রাখে এবং কীভাবে মুছে ফেলা যায়।
যে তথ্য আমরা রাখি
- অ্যাকাউন্ট: আপনার নাম, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড। পাসওয়ার্ড এনক্রিপ্ট (bcrypt) করে রাখা হয়, আমরা নিজেরাও দেখতে পাই না।
- প্রতিষ্ঠানের তথ্য: নাম, EIIN, ঠিকানা, ফোন, শিক্ষক-কর্মচারী ও কমিটির নাম-ছবি, নোটিশ, রুটিন, ছবি ও পিডিএফ। এগুলো আপনি প্রকাশ করার জন্যই দেন, তাই ওয়েবসাইট চালু করলে সবাই দেখতে পায়।
- পেমেন্ট: বিকাশ/নগদ/ব্যাংকের মাধ্যম, যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন এবং ট্রানজেকশন আইডি। কার্ড বা পিন আমরা কখনো চাই না।
- অ্যাপের ত্রুটি ও ব্যবহার: অ্যাপ ক্র্যাশ করলে বা সার্ভারে পৌঁছাতে না পারলে তার কারিগরি বিবরণ (কোন পাতায়, কী ধরনের ত্রুটি, ফোনের মডেল ও অ্যান্ড্রয়েড ভার্সন) এবং কোন স্ক্রিন কতবার খোলা হলো, তা Google Firebase Crashlytics ও Analytics-এ যায়। সঙ্গে শুধু প্রতিষ্ঠানের আইডি থাকে; নাম, মোবাইল নম্বর, পাসওয়ার্ড বা আপনার লেখা কিছু যায় না। এগুলো শুধু অ্যাপের সমস্যা খুঁজে ঠিক করার জন্য।
- ভিজিটর গণনা: ওয়েবসাইটে দিনে কতবার দেখা হলো তার মোট সংখ্যা। কোনো ভিজিটরের ব্যক্তিগত তথ্য রাখা হয় না।
অ্যাপে কোনো বিজ্ঞাপন নেই, অবস্থান (লোকেশন) বা কন্টাক্ট লিস্ট নেওয়া হয় না। ছবি বা ফাইল শুধু আপনি বেছে নিলে তবেই আপলোড হয়।
তথ্য কোথায় থাকে, কার সঙ্গে শেয়ার হয়
সব তথ্য এনক্রিপ্টেড সংযোগে (HTTPS) আমাদের নিজস্ব সার্ভারে (মুম্বাই, ভারত) থাকে। ত্রুটির বিবরণ Google Firebase-এ থাকে (৯০ দিন)। আমরা কারও কাছে তথ্য বিক্রি বা শেয়ার করি না। আইনগতভাবে বাধ্য হলে কেবল তখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হতে পারে।
তথ্য মুছে ফেলা
যেকোনো সময় অ্যাকাউন্ট ও প্রতিষ্ঠানের সব তথ্য মুছে ফেলতে পারবেন: অ্যাপে আরও → আমার অ্যাকাউন্ট → অ্যাকাউন্ট মুছে ফেলুন, অথবা prangon.dcampusbd.com/delete-account পাতায়। মুছে ফেললে ওয়েবসাইট, নোটিশ, ছবি, ফাইল ও পেমেন্টের রেকর্ড সঙ্গে সঙ্গে মুছে যায়। নিরাপত্তা ব্যাকআপ থেকে ১৪ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।
যোগাযোগ
প্রশ্ন বা অভিযোগ থাকলে হোয়াটসঅ্যাপ করুন: ০১৭৩১৩০৪০৭৪
English summary
Prangon (by Easy Campus) lets schools in Bangladesh build and publish their own website. We store the account holder's name, mobile number and a bcrypt-hashed password; the institution content they enter (names, photos, notices, documents), which is published on their website by design; payment claims (method, sender number, transaction ID — never card data or PINs); and aggregate daily visitor counts with no personal data. The app uses Google Firebase Crashlytics and Analytics to report crashes, failed network requests (screen, error type, phone model, Android version) and screen usage, tagged only with the institution's id — never names, phone numbers, passwords or content; this is used only to find and fix problems. There are no ads, and no location or contacts are collected. Data is stored on our own server in Mumbai, India, sent over HTTPS, and is never sold or shared except when required by law.
You can delete your account and all school data at any time in the app (More → My account → Delete account) or at prangon.dcampusbd.com/delete-account. Deletion is immediate; backups roll off within 14 days. Contact: WhatsApp +880 1731-304074.